Sunday, September 25, 2016

৯/১১ বিলে ওবামার ভেটো, অসন্তুষ্ট কংগ্রেস

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার দায়ে সৌদি আরবের সরকারের বিরুদ্ধে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করতে পারার বিধান রেখে প্রস্তাবিত ৯/১১ বিলে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার এক বিবৃতিতে ওবামা এ ভেটো দেওয়ার বিষয়টি জানিয়েছেন। ৯/১১ বিলে ভেটো দেওয়ায় মার্কিন কংগ্রেসের অনেক নেতাই অসন্তোষ প্রকাশ করেছেন। কাতারভিত্তিক আল-জাজিরা এ খবর জানিয়েছে।
বিবৃতিতে ওবামা বলেছেন, ৯/১১ হামলায় নিহতদের পরিবারের প্রতি এবং তাদের স্বজনদের জন্য ন্যায় বিচার চাওয়ার আকাঙ্ক্ষার তার গভীর সহানুভূতি রয়েছে।
ওবামা মনে করেন, এই বিলটি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। এ বিল পাস হলে যুক্তরাষ্ট্র বা সশস্ত্র গ্রুপের কর্মকাণ্ড, প্রশিক্ষণ ও সমর্থণের জন্য আমেরিকান কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে।
বিবৃতিতে ওবামা বলেন, যদি এই মামলাকারীদের কেউ অন্যদেশের নিজস্ব আইনে দেশটির আদালতে মামলায় জয়ী হন তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সম্পত্তি আটকে দিতে পারে। যা যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের জন্য ভয়াবহ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।
টুইন টাওয়ার হামলার ১৫ বছর পূর্তির মাত্র দুইদিন আগে মার্কিন কংগ্রেসে মৌখিক ভোটে ৯/১১ বিল হিসেবে পরিচিত ‘দ্য জাস্টিস অ্যাগেইন্সট স্পন্সর অব টেরোরিজম অ্যাক্ট (জাসটা)’ পাস হয়। প্রেসিডেন্ট ওবামার অনুমতি ছাড়া বিলটি চূড়ান্তভাবে পাস হতে পারবে না। তবে এখনও ওবামার ভোটোকে খারিজ বিলটি পাস করানো সম্ভব। সে ক্ষেত্রে কংগ্রেসের উভয় চেম্বারের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে রাজনীতিবিদরা যেনও এ উদ্যোগ না নেন সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে।
ওবামা ভেটো দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ডেমোক্রেট দলের নিউ ইয়র্কের সিনেটর চাক শুমার এক বিবৃতি দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের ভেটো উপেক্ষা করবে সিনেট।  তিনি বিলটিতে ভেটো দেওয়াকে অত্যন্ত হাতশাজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, বিলটি নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান দল উভয়েই ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে।
বিলটির হামলায় বেঁচে যাওয়া ও নিহতদের পরিবারের পক্ষ থেকেও চাপ রয়েছে। তাদের পক্ষ থেকে ওবামার ভেটো দেওয়াকে আস্থা রাখার মতো নয় এবং অসমর্থনযোগ্য বলে আখ্যায়িত করা হয়েছে।
উল্লেখ, প্রায় দুই মাস আগে ৯/‌১১ হামলার বিষয়ে ২৮ পাতার একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে দাবি করা হয়, ২০০১ সালে বিমান ছিনতাই করে চালানো ৯/‌১১ হামলায় ১৯ জন হামলাকারী সৌদি আরবের নাগরিক। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার এবং এই বিলটির প্রবল বিরোধিতা করে আসছে।
>>>সূত্র: আল-জাজিরা by বাংলা ট্রিবিউন

No comments:

Post a Comment