Friday, September 16, 2016

পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ২৫

পাকিস্তানে একটি মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৩০ জন। শুক্রবার জুমার নামাজের সময় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামের মসজিদে এ হামলা চালানো হয়। রয়টার্স, সিএনএন এ খবর জানায়।
পায়িখান গ্রামে বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এফএটিএ দ্বিতীয় আঞ্চলিক কর্মকর্তা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের খবর অনুযায়ী, মসজিদে বোমা হামলায় নিহত হয়েছেন ২৩ জন, আহত হয়েছেন আরো অন্তত ২৯ জন।
পেশোয়ারের সহকারী রাজনৈতিক কর্মকর্তা নাভিদ আকবরের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, হামলার পর গুরুতর আহতদের বাজাউর, চারসাদ্দা ও পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, শরীরে বোমা বাঁধা ওই আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় নিজেকে উড়িয়ে দেয়।
আত্মঘাতী এই হামলার পর এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান তালেবান দেশটির আদালত, স্কুল এবং মসজিদে এ ধরনের হামলা চালিয়েছে বলে জানায় ওই নিরাপত্তা সূত্র।

No comments:

Post a Comment