Sunday, September 11, 2016

তাঞ্জানিয়ায় ভূমিকম্পে নিহত ১৩ : আহত ২০৩

তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জন নিহত ও ২০৩ জন আহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭। দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। লেক ভিক্টোরিয়ার কাছে উগান্ডা ও রুয়ান্ডা সীমান্তে ভূমিকম্পটি আঘাত হানে। কেনিয়ার পশ্চিমাঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ৩ টা ২৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ১২টা ২৭মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

No comments:

Post a Comment