সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে
(এমবিবিএস ও বিডিএস ভর্তি) পরীক্ষায় গত বছরের মতো এবারো এসএসসি ও এইচএসসিতে
জিপিও ৮ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদেরকে সুযোগ দিতে এবং এবারের সার্কুলার বাতিল
করতে একটি আইনি নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এক ছাত্রের পিতা
সিরাজুল ইসলামের পক্ষে এ নোটিশটি প্রেরণ করেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
সরকারি রেজিষ্ট্রি ডাকযোগে আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন এ নোটিশটি
পাঠিয়েছেন। স্বাস্থ্য সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য
অধিদপ্তরের মেডিকেল শিক্ষা বিভাগের পরিচালকের কাছে আগামী ২৪ ঘন্টাপর মধ্যে এ
নোটিশের জবাব চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে এবারের
সার্কুলার বাতিল চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন দাখিল করবেন। এই
আইনজীবী বলেন, গত বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার
সার্কুলারে (এমবিবিএস ও বিডিএস) সার্কুলারে এসএসসি ও এইচএসসি মিলে জিপিও ৮
চাওয়া হয়েছিল।
কিন্তু এবারের ভর্তি
পরীক্ষায় আগে ঘোষণা ছাড়াই হঠাৎ করে এসএসসি ও এইচএসসিতে জিপিও ৮-এর বদলে ৯
চাওয়া হয়। এবং এ বিষয়ে গত ২৯ আগষ্ট একটি সার্কুলার জারি করে কর্তৃপক্ষ।
এতে উল্লেখ করা হয়, ২০১৬ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সে সব ছাত্রছাত্রী
অংশ নিতে পারবে যারা এসএসসি ও এইচসিতে জিপিএ ৯ পেয়েছে। পূর্ব কোনো ঘোষণা
ছাড়াই এ ধরনের সার্কুলার দেয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন
এই আইনজীবী। তিনি বলেন, ভর্তি পরীক্ষা কমিটি যদি এবারের সার্কুলার বাতিল
না করে তাহলে আমরা উচ্চ আদালতে একটি রিট আবেদন দাখিল করবো। ভর্তি
পরীক্ষাবিষয়ক আবেদনে আইনজীবী ফারুক হোসেন আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীরা
সারা বছর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, পড়ালেখা করেছে।
কিন্তু পূর্ব কোনো ঘোষণা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে
সাংঘর্ষিক।
No comments:
Post a Comment