Friday, September 2, 2016

চীনা হ্যাকারদের আক্রমণের শিকার হংকং

হংকং সরকারের দু’টি বিভাগ চীনের মূল ভূ-খন্ডের হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে। তারা এমন এক সময় এ আক্রমণ চালালো যখন নগরীটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ফায়ার আই একথা জানায়। গত মাসে এ আক্রমণের ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়া ভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই শুক্রবার জানায়, চীন ভিত্তিক একটি গ্রুপ ২০১১ সালের পর থেকে আক্রমণ চালিয়ে আসছে। গত মাসের গোড়ার দিকে তারা হংকং সরকারের কমপক্ষে দু’টি বিভাগে আক্রমণ চালায়।
>>>এএফপি @ইত্তেফাক

No comments:

Post a Comment