Sunday, September 25, 2016

'নকল গোয়েন্দা' ধরা পড়ল আসল গোয়েন্দার কাছে

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ডিবির চার ভুয়া সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ওয়াকিটকি ও খেলনা পিস্তল ছাড়াও ডিবির জ্যাকেট, হাতকড়া ও সিগ্যাল লাইট উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে মতিঝিল এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।  গ্রেফতারকৃতরা হলেন- শফিকুল ইসলাম, ইব্রাহিম হোসেন, ইমরান হাসান ও আপেল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসরুকুর রহমান খালেদ জানান, গ্রেফতারকৃতরা মাইক্রোবাসে করে বিভিন্ন এলাকায় টহল দেন। তারা টার্গেটকৃত পথচারী, বিভিন্ন মার্কেট থেকে দোকানদার ও রাস্তা থেকে ব্যক্তিদের উঠিয়ে নেন।  ডিবি পুলিশের নাম ব্যবহার করে টার্গেটকৃত ব্যক্তিদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে রাস্তায় ফেলে দেন। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির কাছ মোটা অঙ্কের টাকা পাওয়ার পর আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেন।
>>>দৈনিক ইত্তেফাক

No comments:

Post a Comment