রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয়
হামলার ঘটনায় নিহত ৫ জঙ্গির বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী
ইসলামিক স্টেট (আইএস)। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মধ্যপ্রাচ্যের জঙ্গি
তৎপরতা নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আইএসের কথিত সংবাদসংস্থা
আমাক'র বরাতে শুক্রবার মধ্যরাতে এ ভিডিও প্রকাশের তথ্য দিয়েছে। ধারণা করা
হচ্ছে, ওই হামলার কয়েক দিন আগে জঙ্গিদের বক্তব্যের এই ভিডিও ধারণ করে
আইএসের কাছে পাঠানো হয়। ভিডিও'র শেষ অংশে গুলশান হামলায় সেনাবাহিনীর
নেতৃত্বে কমান্ডো অভিযানে নিহত পাঁচ জঙ্গির বক্তব্য তুলে ধরা হয়েছে। ১৪
মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিওটিতে আরবির পাশাপাশি বাংলাতেও বক্তব্য রাখা হয়েছে।
ভিডিওর প্রথম ৯ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান, শোলাকিয়া মসজিদের ইমামসহ কয়েকজনের বিভিন্ন অনুষ্ঠানের বক্তৃতা তুলে ধরে বাংলাদেশের আলেম সমাজের কড়া সমালোচনা করা হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বনেতাদের ছবি ব্যবহার করে তাদের 'কাফের' আখ্যা দিয়ে বলা হয়, 'মুসলিমদের তাদের প্রতি কঠোর হতে হবে।' গুলশানে হামলার বিষয়ে ভিডিওতে বলা হয়েছে, মুসলিম নারী, পুরুষ ও শিশুদের রক্তে রঞ্জিত ক্রুসেডাররা মুসলিমদের প্রতি তাদের চরম উপহাস হিসেবে বাংলাকে তাদের মনোরঞ্জনের স্থান হিসেবে বেছে নেয়। তাই তারা ৫ জন ঢাকার গুলশানে হামলা চালিয়েছিল।
ভিডিওতে গুলশান হামলায় নিহত পাঁচ জঙ্গির মধ্যে মীর মোবাশ্বের এবং নিবরাস ইসলামকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং হাতে ভারী অস্ত্র ও ছুরি দেখা গেছে। ভিডিওতে নিবরাস বলছেন, 'মানুষ আমাদের সম্পর্কে কী ভাবছে অথবা কী বলছে তাতে আমাদের কিছু যায়-আসে না।' উল্লেখ্য, গত ১ জুলাই রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা করে ১৭ বিদেশীসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে। পরের দিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে নিহত হন ৫ জঙ্গি- নিবরাস ইসলাম, রোহান ইমতিয়াজ, মীর মোবাশ্বের, খাইরুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জল।

No comments:
Post a Comment