Tuesday, September 20, 2016

মহেশখালীতে কারামুক্ত আওয়ামীলীগ নেতা ছমি উদ্দিন সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক: মাতারবাড়ীর মানুষের ভালবাসা আর সহযোগিতায় আমি আজ এমন অবস্থানে এসে পৌছেছি। আপনাদের সরব উপস্থিতি আমাকে বিমুহিত করেছে। আমার জীবনের প্রতিটি ক্ষন আপনাদের জন্য বিলিন করে দিলাম। আপনারা আমার পাশে আছেন আমি সারাজীবন আপনাদের পাশে থাকবো। কথাগুলো বলেন মহেশখালী উপজেলার মাতার বাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য কারা মুক্ত ও ইউনিয়ন আ‘লীগের সভাপতি আলহাজ্ব জি এম ছমি উদ্দিন । গতকাল বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার উপদ্বীপ মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সদ্য কারামুক্ত আলহাজ্ব জি এম ছমি উদ্দিনের এক বিশাল সংবর্ধনা অনুষ্টানে তিনি একতা বলেন। বিকাল সাড়ে তিন ঘটিকার সময় উক্ত সংবর্ধিত অতিথি কক্সবাজার থেকে নৌ-পথে মাতারবাড়ী রাজঘাট পৌঁছলে ইউনিয়ন আওয়ামীলীগের ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাজঘাট জুড়ে জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে উঠে।  পরে নেতাকর্মীদের বহর নিয়ে বিকাল ৫ টায় ইউনিয়নের পুরান বাজার মাঠে এক সংর্বধনা সভা অনুষ্টিত হয়। উক্ত সংর্বধনা সভায়  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এস, এম আবু হায়দারের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সেলিম উল্লাহ উল্লাহ সেলিমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ। বক্তব্য রাখেন, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, যুগ্ম সম্পাদক মোরশেদ হোছাইন, সাংগঠনিক সম্পাদক নবীর হোছাইন ভূট্টু। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীরীগ নেতা ও যুবলীগ সাবেক সভাপতি আব্দু ছত্তার, ইউনিয়ন আ,লীগ নেতা আব্দু রহিম বি,এ, ডা. সাহাব উদ্দিন, আমজাদ হোছাইন, কুদ্দুস মাহমুদ মেম্বার প্রত্যাক ওয়ার্ড আ,লীগরে সভাপতি সম্পাদক বৃন্দ। কৃষকলীগের সাধারণ সম্পাদক মাষ্টার দিদারুল ইসলাম রুবেল, যুবলীগের আহবায়ক শহিদুল ইসলাম শানিক, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, সুজন মো: দিলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত ইকবাল মুরাদ, সাধারণ সম্পাদক ডা. কাশেম, শ্রমিকলীগ সভাপতি হাজি মানিক, সম্পাদক রহমত উল্লাহ জাবী, বাস্তহারালীগ সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক শামশুদোহা, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কাইছারুল ইসলাম কায়েস, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবি নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি বাহা উদ্দিন বাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব উদ্দিন, সম্পাদক মো. সাজ্জাদ হোছাইন, সহ-সভাপতি আবদুল্লাহ আল কায়ুম, আব্দুল আমিন জয়, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, মামুনুর রশিদ খোকা, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোছাইন, সুমন বাপ্পি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আদিল হাসান, আল মুজিব, ফারুক, নিশাদ,  মজিদিয়া মাদ্রাসা ছাত্রলীগ সভাপতি মো. শাহরিয়া, সম্পাদক আতিকুর রহমান, মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল, যুগ্ম আহবায়ক ফাহিম, রাজিব, মামুন, সাজ্জাদ প্রমূখ।

No comments:

Post a Comment