দেশে
মোট চামড়ার প্রায় ৫৫ শতাংশ সংগ্রহ করা হয় কুরবানির ঈদে। তাই সরকার প্রতি
বছরই কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেন। রাজধানীতে গরুর লবণযুক্ত
চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫০ টাকা। রাজধানীর বাইরে ৪০ টাকা। সারা
দেশে খাসির লবণযুক্ত চামড়া বর্গফুটে ২০ টাকা ও বকরির চামড়া ১৫ টাকায়
সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। কিন্তু সেই নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না
কুরবানির পশুর চামড়া।
খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ন্যায্য দাম পাচ্ছেন না তারা। তবে তা মানতে নারাজ আড়তদাররা।
এদিকে, চামড়া ব্যবসায়ীদের সংগঠনগুলোর আশঙ্কা, এ বছরের কুরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ গতবারের চেয়ে পাঁচ থেকে ১০ ভাগ কম হবে।
নেতারা বলছেন, ভারতীয় গরুর সরবরাহ কম থাকা ও বন্যার কারণে দেশে গরু কুরবানি কম হয়েছে।
ব্যবসায়ী ইকবাল হোসেইন গাজীপুর থেকে ঢাকায় এসেছেন চামরা বিক্রি করতে। তার অভিযোগ গতবারের চেয়েও দাম কম হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না। তার মতো আরো একাধিক মৌসুমী ব্যবসায়ীরও একই অভিযোগ, অনেক টাকা লোকসান গুনতে হবে তাদের।
লালবাগের পোস্তা এলাকায় আছে কাঁচা চামড়ার প্রায় তিনশ আড়ত। আড়তদাররা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কম হওয়ায় নির্ধারিত দামেই তারা চামড়া কিনছেন। তবে এবার সরবরাহ গতবারের চেয়ে কিছুটা কম।
কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি বলছেন, এবার কোনো করম বিশৃঙ্খলাই চামড়া সংগ্রহ করা হয়েছে। নেই চামড়া নষ্টের আশঙ্কাও।

>>>নতুন বার্তা

No comments:
Post a Comment