বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পরিবারের
সদস্যদের নিয়ে মদিনায় হযরত মুহাম্মদ (সাঃ)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন।
রোববার সৌদি আরব স্থানীয় সময় এশার নামাজের পর নবীর রওজা মোবারক জিয়ারত
করেন তারা। ২২ই সেপ্টেম্বর আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন
বিএনপি চেয়ারপারসন বলে জানিয়েছেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
এছাড়া একইদিন তারেক রহমান পরিবার নিয়ে লন্ডন ফিরে যাবেন। সৌদি বাদশা সউদ
বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমান
পরিবারের সদস্যদের নিয়ে ১১ই সেপ্টেম্বর রোজ রবিবার সৌদি আরবের মক্কায়
ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র হজ সম্পন্ন করেছেন। এসময় দেশের মানুষের
মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ৭ই নভেম্বর হজ
করতে বাংলাদেশ থেকে খালেদা জিয়া এবং লন্ডন থেকে তারেক রহমানসহ পরিবারের
সদস্যরা জেদ্দা পৌঁছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment