Sunday, September 25, 2016

ইউটিউবে জিৎ-শুভশ্রীর 'সেলফি' [ভিডিও]

শুভশ্রীর- জিৎ
আসছে পূজায়  মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী, জিৎ ও সায়ন্তিকা অভিনীত ছবি 'অভিমান'। ছবির ট্রেলর ও দুইটি গান এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে। এবার প্রকাশিত হল এই ছবির পরবর্তী গান 'সেলফি লে না রে...'।
রিদমিক এই গানটিতে জমিয়ে নেচেছেন জিৎ ও শুভশ্রী। এই গানে শুভশ্রী নিজের লুক নিয়ে যথেষ্ট এক্সপেরিমেন্ট করেছেন। তাকে দেখতেও লাগছে বেশ চমৎকার। গানটিতে কণ্ঠ দিয়েছেন গায়ক নাকাশ আজিজ এবং ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত গায়িকা জলি দাস।

No comments:

Post a Comment