Wednesday, September 28, 2016

কক্সবাজারের বদরখালী উপনিবেশ সমিতির নির্বাচনে ওয়াইজ উদ্দিন


আল-জাবের, চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি: অনেক উৎসাহ উদ্দিপনার মধ্যে এগিয়ে চলছে দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ সমিতি বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি‘র নির্বাচন। প্রার্থীরা আরামের ঘুম হারাম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। নিজস্ব প্রতিকে ইনিয়ে বিনিযে ভোট ভিক্ষা করছে। পোষ্টারে পোষ্টারে চেয়ে গেছে দোকান, গাছ, ব্যানের, পেষ্টুন সহ আরো কত লোভনিয় কৌশল। একের পর এক দিন যতই গনিয়ে আসছে ততই যেন প্রতিদ্বন্ধিতার রেশ বেড়ে চলছে। নির্বাচনে একজন সভাপতির বিপরীতে তিনজন, একজন সহ-সভাপতির বিপরীতে তিন জন , একজন সাধারন সম্পাদক পদের বিপরীতে তিনজন আর ৯ জন সদস্যের বিপরীতে ৩৪ জন প্রার্থী নির্বাচন করছে। নির্বাচনে সাধারন সম্পাদক  পদে প্রতিদ্বন্ধিতা করছেন বদরখালী আম জনতার প্রিয় মুখ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এম ওয়াইজ উদ্দিন বিএসসি বিএড, এলএলবি । আজ তিনি একান্ত স্বাক্ষাতকারে কিডস টিভি ও অনলাইন টিভি সিএম টিভি ও অনলাই নিউজ পোর্টাল নিউজসিটিজি‘কে বলেন, নির্বাচিত হলে তিনি সমিতির বিচার ব্যাবস্থা, দুর্নীতি-অনিয়ম ও এলাকার আইনশৃংখলা নিয়ে কাজ করবেন। সকল পরিকল্পনা তিনি সকলের মতামতের ভিত্তিতে গ্রহন করবেন বলে সকল সমবায়ীদের সহযোগিতা কামনা করেন।

No comments:

Post a Comment