ব্রিটেন,
ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর ব্যাপারে
গুরুত্বপূর্ণ আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার
অনুরোধ জানিয়েছে।
শনিবার কূটনীতিকরা জানান, রোববার স্থানীয় সময় সকাল ১০ টায় (গ্রিনিচ মান সময় ১৪০০ টা) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার আলেপ্পোতে ব্যাপক বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন বেসামরিক নাগরিক নিহত ও বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সিরিয়ার সামরিক বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত নগরীর পূর্বাঞ্চলের পুনরায় নিয়ন্ত্রণ গ্রহণের জন্য হামলা চালানোর ঘোষণা দেয়ার মাত্র দু’দিন পর সেখানে এ হামলা চালানো হয়।
এরআগে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, আলেপ্পোতে ক্রমবর্ধমান যুদ্ধের ঘটনায় তিনি মর্মাহত। এক্ষেত্রে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, সংঘাতপূর্ণ এ নগরীতে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
বিমান হামলার খবরের উল্লেখ করে বান বলেন, দু’দিন আগে এ নগরীর পুনর্নিয়ন্ত্রণ নিতে সিরিয়ার সামরিক বাহিনীর চালানো অভিযানে আগুনে বোমা, বাঙ্কার বিধ্বংসী বোমা ও অন্যান্য শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হয়।
তার মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়, বান কি-মুন সতর্ক করে দিয়ে বলেন, ঘন বসতিপূর্ণ এলাকায় এসব অস্ত্রের ব্যবহার যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্মত হওয়া সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি চুক্তি সোমবার শেষ হয়েছে এবং অস্ত্রবিরতি চুক্তি পুনরায় কার্যকর করার প্রচেষ্টা ব্যর্থ হয়।

>>>বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

No comments:
Post a Comment