লন্ডনে
আইএসের একটি বড় ধরনের হামলা পরিকল্পনা বানচাল করে দিয়েছে স্কটল্যান্ড
ইয়ার্ড। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দু’জনকে। তাদের একজনের
বয়স ১৯, অন্যজনের বয়স ২০ বছর। তবে তারা কোন দেশের নাগরিক বা তাদের পরিচয় কি
তা প্রকাশ করা হয় নি। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা
হয়েছে, সন্ত্রাস বিরোধী গোয়েন্দারা অভিযান চালিয়ে আটক করেছে ওই দু’জনকে।
ধারণা করা হচ্ছে, তারা বৃটেনে বড় ধরনের হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত। এ
বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। এ ছাড়া পুলিশের
বিশেষজ্ঞরা পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম লন্ডনে বেশ কিছু ঠিকানায় অভিযান
চালিযেছে। এ বিষয়েও তারা কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে
দক্ষিণ-পূর্ব লন্ডন থেকে ১৯ বছর বয়সী আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আলাদা ধর্মীয় বিষয়ে সে অপরাধ ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই তিন যুবককেই
পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Friday, September 9, 2016
বৃটেনে আইএসের হামলা পরিকল্পনা বানচাল
সূত্র ও লেখক @Source and Writer:
আন্তর্জাতিক,
বৃটেন,
মানবজমিন,
যুক্তরাজ্য
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment