প্রধানমন্ত্রী
শেখ হাসিনা দেশের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মন্তব্য করে আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন,
‘বাঙালি জাতিকে জননেত্রী শেখ হাসিনা যা দিয়েছেন অন্য কেউ তা দিতে পারেনি।
তার এ পরিশ্রমের জন্য আমরা তাকে কিছুই দিতে পারবো না। সেজন্য আমরা
সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র একটু ফুল দিয়ে অভিনন্দন জানাবো।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর কাফরুলে ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) ফারুক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক, মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান খাঁন কামাল, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
মাহবুবউল আলম হানিফ বলেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের আর সম্পর্ক থাকতে পারে না। ভবিষ্যতে বাংলার মানুষ ভেবে দেখবে একাত্তরের হত্যাকারীদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখবে কী না।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছিলো। তাই তাঁর নিরাপত্তার বিষয়টি সব সময় আমাদের মনে রাখতে হবে। আপনাদেরকে অনুরোধ করছি, আগামীকাল নেত্রীর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যে নির্দেশনা দিবে তা মানার জন্য। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। আলোচনা সভা শেষে শেখ হাসিনার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
>>>নয়া দিগন্ত

No comments:
Post a Comment