Wednesday, September 28, 2016

কথার লড়া​ই

হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প
রথম টিভি বিত​ের্ক হিলারি ও ট্রাম্প পরস্পরকে ঘায়েল করার চেষ্টা করেন। এএফপি ও রয়টার্স অবলম্বনে তাঁদের বক্তব্যের বাছাই করা কয়েকটি তুলে ধরা হলো
যোগ্যতা
ট্রাম্প:     প্রেসিডেন্ট হওয়ার মতো স্ট্যামিনা নেই হিলারির।
হিলারি:   আমার মতো কূটনৈতিক অভিজ্ঞতা অর্জন করার পরই স্ট্যামিনা নিয়ে কথা বলতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ১১২টি দেশ সফর করেছি।
ইসলামিকস্টেট (আইএস)
হিলারি:   আইএসের বিষয়ে ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই।
ট্রাম্প:     হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় আইএস ছোট ছিল। এখন এদের তৎপরতা আর থামানো যাচ্ছে না।
জাতিগতবিদ্বেষ
হিলারি:   কেরিয়ারের একেবারে শুরুতে ১৯৭৩ সালেই ট্রাম্পকে জাতিগত বৈষম্যের দায়ে অভিযুক্ত করেছিল বিচার বিভাগ।
ট্রাম্প:     রায়ে আমার বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ প্রমাণিত হয়নি।
পরমাণুঅস্ত্র
ট্রাম্প:    বৈশ্বিক উষ্ণায়ন নয়, পরমাণু অস্ত্রই বিশ্বের সবচেয়ে বড় হুমকি।
হিলারি:   পরমাণু অস্ত্র বিষয়ে ট্রাম্পের অবস্থান দাম্ভিকতাপূর্ণ।
আয়করবিবরণীওই-মেইল
হিলারি:   ট্রাম্প আয়কর বিবরণী দিচ্ছেন না। এটা ভয়ানক। মনে হয় তিনি কিছু লুকাতে চাইছেন। তিনি কখনো আয়কর বিররণী দেখাবেন বলে মনে হয় না।
ট্রাম্প:    হিলারি তাঁর ৩০ হাজার ই-মেইল প্রকাশ করুন, তারপর আমার আয়কর রিটার্ন প্রকাশ করব। অডিট চলছে, দ্রুতই দিয়ে দেব।
নেতিবাচকবক্তব্য
হিলারি:  ট্রাম্প এমন একজন মানুষ, যিনি কিনা নারীদের শূকর, বিরক্তিকর ও কুকুর বলেছেন।
ট্রাম্প:    হিলারি যে লাখ লাখ ডলার নেতিবাচক প্রচারণায় খরচ করেছেন, তা ভালো দেখায় না।
ওবামারজন্মস্থানবিতর্ক
ট্রাম্প:    হিলারির প্রচারণা দলের লোকেরাই এ বিতর্কের সূচনা করেছিল
হিলারি:  জন্মস্থান নিয়ে ট্রাম্পের বর্ণবাদী মিথ্যাচারকে এত সহজে নাকচ করে দেওয়া যায় না
ইরান
হিলারি:   ইরানের সঙ্গে পরমাণু চুক্তি আমার কূটনৈতিক সক্ষমতাকে প্রমাণ করে।
ট্রাম্প:     আমি সাগরে ইরানের জাহাজ উড়িয়ে দেব।
পুতিন
হিলারি:  ট্রাম্প পুতিনকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ই-মেইল হ্যাক করার আহ্বান জানানোয় আমি স্তম্ভিত হয়েছি।
ট্রাম্প:    ই-মেইল রাশিয়া না চীন হ্যাক করেছিল, তা কিন্তু কেউ জানে না।

No comments:

Post a Comment