অপ্রতিরোধ্য
রূপ ধরে রেখেইে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশের
কিশোরীরা। টানা চার ম্যাচ প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শেষ ম্যাচেও দেখালো তাদের
দুর্দান্ত রূপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ ম্যাচে আজ আরব আমিরাতকে
তারা উড়িয় দিলো ৪-০ গোলে। এতে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের
শীর্ষ হিসেবে এশিয়ার সেরা আটে জায়গা করে নিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ নারী
দল। এই পাঁচ ম্যাচে বাংলাদেশের কিশোরীরা প্রতিপক্ষের জালে দিয়েছে ২৬ গোল।
হজম করেছে মাত্র ২ গোল চাইনিজ তাইপের বিপক্ষে। এর আগে বাংলাদেশের মেয়েরা
ইরানকে ৩-০, সিঙ্গাপুরকে ৫-০, কিরগিজস্তানকে ১০-০ ও চাইনিজ তাইপেকে ৪-২
গোলে হারায়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment