Thursday, October 27, 2016

'কফিন' অ্যাপার্টমেন্ট নিয়ে সোরগোল

ছোট হয়ে আসছে মানুষের আবাসস্থল। তাই বলে এতো ছোট! হ্যাঁ, হংকংয়ের এক আবাসন ব্যবসায়ী মাত্র ২৪ স্কয়ার ফুটের অ্যাপর্টম্যান্ট বানিয়েছেন। খবর বিবিসির। এগুলোর প্রতিটির জন্য মাসে ৬৫৮ মার্কিন ডলার (৫১০০ হংকং ডলার) করে দিতে হবে। তবে প্রতিটি ঘরেই টেলিভিশন এবং এসি সুবিধা রয়েছে।
মিনি সাইজের এ অ্যাপার্টমেন্টকে অনেকে 'কফিন' অ্যাপার্টমেন্ট বলছেন। শুধু তাই নয়, এ  নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়ও উঠেছে। তবে এই 'স্পেস ক্যাপসুল' এর পরিচিতি ঘটানোর পর অনেকে বলছেন, এটি কফিনে থাকার বিষয়টিকে সামনে নিয়ে আসছে এবং বাড়ির মালিককে বিবেকবর্জিত বলেও উল্লেখ করছেন অনেকে। কিন্তু অনেকে আবার বলছেন, এই অ্যাপার্টমেন্ট 'স্পেসে' অর্থাৎ মহাকাশে থাকার অনুভূতি তৈরি করবে।

No comments:

Post a Comment