A PORTAL OF NEWS RESOURCE and every moment of your news...
Wednesday, October 12, 2016
সিলেটের জুড়ীতে দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যকে বহিস্কার
বিশেষ প্রতিনিধি:
বাল্যবিয়ে মুক্ত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাল্যবিয়ের অপরাধে উপজেলা
দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইফুল ইসলাম সুমনকে সংগঠন থেকে বহিস্কার
করা হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া
রোববার রাতে সাংবাদিকদের বলেন, সাইফুল ইসলাম সুমন সম্প্রতি নবম শ্রেনীর এক
ছাত্রীকে বিয়ে করেছেন। তদন্তে এমন ঘটনার সত্যতা পাওয়ায় তাকে কমিটি থেকে
বহিস্কার করা হয়। তবে সাইফুল ইসলাম সুমন বিষয়টি অশ্বীকার করে বলেন, বিয়ের
তো প্রশ্নই ওঠেনা আর বহিস্কারের বিষয়টিও সত্য নয়। গুজবে কান দিয়ে সভাপতি
এককভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন না। >>>সূত্র দৈনিক যুগান্তর
No comments:
Post a Comment