Monday, October 31, 2016

ওষুধের থেকে বেশি টাকার মদ কেনে গ্রামের মানুষ!‌

গলা ভিজিয়ে দিশি মদ খেয়ে আনন্দ করতে গ্রামীণ ভারতের জুড়ি মেলা ভার। স্বাস্থ্য বিপন্ন হোক, ক্ষতি নেই। মাদকতা চাই। আর তাই স্বাস্থ্যখাতে মাসিক খরচের থেকে 'দিশি' মদে বেশি খরচ করেন গ্রামের মানুষ।
সমীক্ষায় দেখা যাচ্ছে, গড়পড়তা গ্রামবাসী মাসে যেখানে মদের পিছনে খরচ করেছে ১৪০ টাকা। সেখানে স্বাস্থ্যখাতে খরচ মাত্র ৫৬ টাকা। আর তামাক জাতীয় পণ্যের পিছনে খরচটা একটু বেশি, মাসে ১৯৬ টাকা। সমীক্ষায় আরো প্রকাশিত হয়েছে, গ্রাম ভারতের ভোগ্যপণ্যের চালচিত্র বদলাচ্ছে।
প্রতিমাসে প্রায় ৫০০ টাকা খরচ হয় প্যাকেটের খাবার, সাবান, কাপর কাচা সাবান, শ্যাম্পু এবং মাথার তেলের মতো এফ এম সি জি পণ্যের পিছনে। তবে ওষুধের পিছনে মাসের বিল কখনও ১৯৬ টাকা ছাড়ায় না।
>>>নয়া দিগন্ত

No comments:

Post a Comment