কক্সবাজারের ইসলামাবাদে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও সদর (কক্সবাজার)প্রতিনিধি ঃ
কক্সবাজার সদরের ইসলামাবাদে মন্দিরের পুকুরে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর রবিবার দুপুর দেড়টার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামে। নিহত শিশুরা হল সংকর আচার্যের মেয়ে স্থানীয় অর্ধাঙ্গ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী পউষি আচার্য্য (৭) ও মেঘনাথ ভট্টাচার্য্যরে কন্যা ৫ম শ্রেণীর ছাত্রী সংগিতা ভট্টাচার্য্য (১০)। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন উভয়েই হরিমন্দিরের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সাতার না জানায় পানিতে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাদের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। ৭নং ওয়ার্ডের এমইউপি আবু বক্কর ছিদ্দিক বান্ডি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। এ ঘটনায় অর্ধাঙ্গ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে।

No comments:
Post a Comment