ফিলিপাইনে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের
বন্দুকযুদ্ধে মারা গেছে দেশটির মেয়র ও তার ৯ দেহরক্ষী। মেয়র নিজেই মাদক
পাচারের অভিযোগে অভিযুক্ত ছিলেন। নিহত মেয়রের নাম শাসসুদ্দিন দিমাকোম। তিনি
দেশটির সৌদি অ্যামপাতুয়ান শহরের মেয়র ছিলেন।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ধারাবাহিকতায় শুক্রবার এ ঘটনা ঘটে। খবর এএফপির।
ফিলিপাইন পুলিশের মুখপাত্র রোমিও গেলগো বলেন, সন্দেহবশত গাড়ি তল্লাশির
জন্য পুলিশ মেয়রকে থামতে বলে। মেয়র শামসুদ্দিন তার দেহরক্ষীদের পুলিশের ওপর
গুলি চালাতে নির্দেশ দেয়। পুলিশের পাল্টা গুলিতে নিহত হন মেয়রও তার ৯
দেহরক্ষী। দেশটিতে পুলিশ ও বিচারকসহ দেড় শতাধিক সরকারি কর্মকর্তা মাদক
ব্যবসার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করেছে পুলিশ।

No comments:
Post a Comment