Tuesday, October 11, 2016

আইএসের প্রচারণা প্রধান নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টায় পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কেয়া রানী (৩৫)  ও স্বর্না রানী (২০) নামে দুই বোনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় বাড়ির মালিক পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫), ছেলে নির্লয় (১০) ও মেয়ে নাইস (১৫)কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মুহুর্তের মধ্যে গোটা বাড়িতে আগুন ধরে যায়। পরে আগুন আরও ৫টি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে বের হতে পারেনি ওই পরিবারের কেউ। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এসময় ঘটনাস্থলেই দুই বোন মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পর বাকীদের মৃত্যু হয় ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হিটলার আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

No comments:

Post a Comment