সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামান্য
বিষয়ে বিজিবি সদস্যরা পরিবহন শ্রমিকদের মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ
ঘটনায় কালিগঞ্জ- খুলনা মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ৯টা থেকে
ওই রুটে বাস চলাচল বন্ধ করা হয় বলে জানান বাস মালিক সমিতির আঞ্চলিক নেতা
আজিজ আহমেদ পুটু। তিনি জানান, বিজিবির ১৭ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য
সাতক্ষীরা অভিমুখে যাবার পথে কালিগঞ্জ বাস টার্মিনালের পাশে সড়কে বাসজট
দেখে থেমে যান।
পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা শ্রমিকদের মারধর করতে শুরু করেন। এসময় কমপক্ষে দুটি গাড়ির গ্লাস ভাংচুর করা হয়। তিনি জানান, বিজিবির লাঠির আঘাতে আহত হয়েছেন মিহির মিত্র, শ্রমিক আবদুস সাত্তার, চালক মহসিন আলি ও কামরুল ইসলামসহ বেশ কয়েকজন। এর পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন। এ ঘটনার কিছু সময় পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের সঙ্গে এ অপ্রীতিকর ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিজিবির কালিগঞ্জ ক্যাম্প থেকে জানানো হয় এ ব্যাপারে তাদের কিছুই জানা নেই।

No comments:
Post a Comment