![]() |
| এর আগেও চীনের গুয়াংজুতে একটি গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরিত হয়। ছবি: এএফপি |
নিরাপদ হিসেবে দাবি করা স্যামসাংয়ের
গ্যালাক্সি নোট ৭–এর বদলে দেওয়া ফোনেও আগুন লাগার অভিযোগ উঠেছে মার্কিন
গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে। গত মাস থেকে ব্যাটারির সমস্যা নিয়ে অভিযোগ
ওঠায় গ্যালাক্সি নোট ৭ ক্রেতাদের ফোন বদলে দেওয়ার কথা ঘোষণা দেয় দক্ষিণ
কোরিয়ার প্রতিষ্ঠানটি। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের
কেনটাকির এক ব্যক্তির অভিযোগ করেছেন, তিনি ঘুম থেকে জেগে শোয়ার ঘরভর্তি
ধোঁয়া দেখেন। এতে তাঁর মৃত্যুভয় পেয়ে বসেছিল। তিনি দাবি করেন, তাঁর
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ থেকে এই ধোঁয়ার সৃষ্টি হয়। মাইকেল ক্লেরিং
নামের ওই ব্যক্তি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ধারণা করা যায় যে এই ফোনটি
আগের ফোনসেট নয়,
কর্তৃপক্ষের ফোনসেট
বদলে দেওয়ার ঘোষণার পরের ফোনসেট। তাই আপনি আশা করতেই পারেন, এই ফোনসেট
নিরাপদ। এর আগে ৫ অক্টোবর বুধবার সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমানে নোট
৭–এর একটি ইউনিটে আগুন লাগার অভিযোগ পাওয়া যায়। এই ফোনটিও বদলি হিসেবে
নেওয়া। সাউথওয়েস্ট এয়ারলাইনসের একজন মুখপাত্র বলেন, এক যাত্রী ইলেকট্রনিক
ডিভাইস থেকে ধোঁয়া বের হওয়ার কথা জানালে সব যাত্রী ও ক্রুদের মূল কেবিনের
দরজা দিয়ে নিরাপদে বের করে আনা হয়। ওই ঘটনাটি তদন্ত করার কথা বলেছে
স্যামসাং। এক বিবৃতিতে স্যামসাং কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে
কাজ করছি এবং ডিভাইসটি উদ্ধার করে আগুন লাগার কারণ বের করার চেষ্টা করছি।’
সেপ্টেম্বর মাসে প্রচুর নোট ৭ ফেরত নেওয়ার সময় স্যামসাং বলেছিল, তারা
সমস্যা শনাক্ত করে সমাধান করেছে।

No comments:
Post a Comment