Monday, October 17, 2016

মসুল পুনর্দখলে অভিযান শুরু

মসুলের কাছে একটি ঘাঁটিতে প্রস্তুত
হচ্ছে ইরাকি বাহিনী। ছবি: এএফপি
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের মসুল শহরের পুনর্দখল নিতে সামরিক অভিযান শুরু হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহর পুনর্দখলের অভিযানকে ‘জটিল’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। শহরটি ইরাকে আইএসের সবশেষ বড় শক্ত ঘাঁটি।
২০১৪ সালের জুন থেকে আইএসের দখলে আছে মসুল। মসুল পুনর্দখলের অভিযান শুরু হয়েছে বলে আজ সোমবার ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তিনি বলেন, আইএসের কাছ থেকে মসুল মুক্ত করার অভিযান শুরু হয়েছে। কয়েক মাসের পরিকল্পনার পর মসুলে প্রতীক্ষিত অভিযান চলছে। এই অভিযানে কুর্দি যোদ্ধা, ইরাকি বাহিনী ও তাদের মিত্রবাহিনী অংশ নিচ্ছে। অভিযানে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। মসুল অভিযানের প্রেক্ষাপটে সেখানকার লাখো বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

No comments:

Post a Comment