শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর প্রতিনিধি:
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের
মেধাকচ্ছপিয়া ঢালায় দ্রুতগামী যাত্রীবাহী এস আলম পরিবহনের ধাক্কায় এক যুবক
নিহত হয়েছে। সে পার্শবতী সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনার
আবুতাহেরের পুত্র মুফিজ উদ্দীন (২৮)। ২০ অক্টোবর বিকাল সাড়ে ৪ টার সময়
মহাসড়কের মেধাকচ্ছপিয়া মইক্যাঘোনা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ
স্থানীয়রা উদ্ধার করলেও দ্রুতগামী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে মালমুঘাট
হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমূখী দ্রুতগামী এস.আলম চেয়ারকোচ
চট্টমেট্রো ব-১১-০২২০ বর্নিত এলাকায় পৌছলে হেটে যাওয়া যুবক মুফিজকে ধাক্কা
দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ আশিকুর
রহমান জানান, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ করা
হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃতদেহ মালুমঘাট হাইওয়ে পুলিশের হেফাজতে
রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment