পাকিস্তান
তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে
দেশটির সুপ্রিম কোর্ট।
২০১৪ সালের পহেলা সেপ্টেম্বর রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পাকিস্তান
টেলিভিশনের (পিটিভি) কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে ইমরান খানসহ মোট ৭০
জনকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। খবর ডনের। আদালত অনেক আগেই তাদের
গ্রেফতার করতে বলার পরও পুলিশ এখন পর্যন্ত কেন ওই নির্দেশ পালন করতে পারল
না, সে প্রশ্ন তুলে পাক পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছে আদালত।
আগামী
নেভম্বরের ১৭ তারিখের মধ্যে তাদের গ্রেফতারে সময় বেঁধে দেয়া হয়েছে। আর্থিক
কেলেঙ্কারিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম জড়ানোয় তার পদত্যাগের
দাবিতে আন্দোলনে নেমেছিল ইমরান খানের দল পিটিআই এবং তাহিরুল কাদরির দল
পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)। ইসলামাবাদে প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি হয়
পিটিআই-পিএটি’র ওই বিক্ষোভ সমাবেশে। পাকিস্তান সরকারের সচিবালয়ের ঠিক
উল্টো দিকে অবস্থিত পাকিস্তান টেলিভিশনের দফতরে ঢুকে ভাঙচুর চালিয়েছিল
বিক্ষোভকারীরা। পিটিভির কর্মীদের দফতর থেকে বার করে দেয়া হয়েছিল। ফলে
কিছুক্ষণের জন্য পিটিভি নিউজ ও পিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার বন্ধ হয়ে
গিয়েছিল।
সেই মামলাতেই ইমরান খান, তাহিরুল কাদরিসহ মোট ৭০ জনকে গ্রেফতারের নির্দেশ
দেয় পাকিস্তানের আদালত। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার
করতে পারেনি।

No comments:
Post a Comment