Tuesday, October 25, 2016

জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর

২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন আয়োজনের দিন ঠিক করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এ তারিখ ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নির্বাচনী বিধি ও আচরণ বিধি গেজেট আকারে প্রকাশ করে তফশিল ঘোষণার ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে চিঠিতে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি আমরা পেয়েছি। এখন কমিশন বৈঠক করে সময়সূচি ঘোষণা করবে।
>>>মানবজমিন

No comments:

Post a Comment