কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু।
আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি ঃ
মহেশ খালীতে গতকাল ৩০ সেপ্টেম্বর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম আব্দুল মাজেদ (১৭)। সে উপজেলার মাতার বাড়ী ইউনিয়নের হংসমিয়াজির পাড়া গ্রামের সৌদি প্রবাসী নুরুল বশরের ছেলে এবং মাতার বাড়ী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
মাতারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত ইকবাল মুরাদ জানান, ছাত্র আবদুল মাজেদ গতকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল চার টায় নিজ বাড়ীর টিভিতে ক্রিকেট খেলা দেখার জন্য লম্বা বাঁশ দিয়ে এ্যান্টেনা লাগানোর সময় অসাবধানতা বশত বাঁশটি পল্লী বিদ্যুৎ ১১ হাজার ভোল্টেজের তারে লেগে তার শরীরে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

No comments:
Post a Comment