Saturday, October 29, 2016

নোবেল নিয়ে অবশেষে মুখ খুললেন বব ডিলান

 সাহিত্যে নোবেল প্রাপ্তি নিয়ে অবশেষে মুখ খুললেন মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান। প্রায় দুই সপ্তাহের বেশি সময় পর প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ওই পুরস্কারের ঘোষণা তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। খবর বিবিসির। নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, বব ডিলান টেলিফোন করে তাদের জানিয়েছেন, সাহিত্যে নোবেল প্রাপ্তিতে তিনি সম্মানিত বোধ করেছেন এবং ওই পুরস্কার তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল।
তবে ডিসেম্বরে সুইডেনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আসবেন কি না, তা জানাননি বব ডিলান। যদিও জানা যাচ্ছে, যুক্তরাজ্যের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ডিলান বলেছেন, তিনি সশরীরেই পুরস্কার গ্রহণ করবেন। এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি অবিশ্বাস্য আর কল্পনার বাইরে ছিল বলেও ওই সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন। আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন ধরনের কাব্যিক গান যোগ করার জন্য এ বছর বব ডিলানকে সাহিত্যে নোবেল দেয়া হয়। কিন্তু এ বিষয়ে দিনের পর দিন তার নীরবতা নিয়ে অনেকের কাছেই প্রশ্ন তৈরি হয়। কয়েকদিন আগে নোবেল কমিটির একজন সদস্য একে 'অভব্য আচরণ' বলেও সমালোচনা করেন।

No comments:

Post a Comment