ই-মেইল
বিতর্কে এফবিআই বিড়ম্বনার মধ্যে বাড়ি সংস্কার নিয়ে নতুন বিপাকে পড়েছেন
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। শহর
কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়েই হিলারি তার বাড়ি মেরামত ও পুনর্বিন্যাসের
কাজ করছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শহর
কর্তৃপক্ষ তদন্ত করে এর সত্যতা পেয়েছে। অনুমতি না পাওয়া পর্যন্ত সংস্কার
কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর নিউইয়র্ক টাইমস ও ডেইলি
মেইলের। নিউইয়র্কের বিলাসবহুল এলাকা উয়েস্টচেস্টার এলাকার চাপাকুয়াতে গত
গ্রীষ্মে ১৬ লাখ ডলার দিয়ে একটি বাড়ি কেনেন ক্লিনটন দম্পতি। অক্টোবরের
প্রথম দিকে ওই বাড়ির গাছ কাটার বিষয়টি নজরে এলে এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে
অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক বাড়ি পরিদর্শনে
গিয়ে দেখেন, সমস্যা আরও গভীরে। ভবন পরিদর্শক দেখতে পান, অনুমতি না নিয়ে
বাড়িটি পুনর্বিন্যাস করা হয়েছে।
রান্নাঘরকে
করা হয়েছে আধুনিকায়ন। নতুন করে হিটিং ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন
করা হয়েছে। বাড়ির কাঠামো পরিবর্তন করে আধুনিকায়ন করা হয়েছে একটি
সুইমিংপুলও। আগস্ট মাস থেকে শুরু হওয়া এসব কাজের জন্য শহর কর্তৃপক্ষের কোনো
অনুমোদন নেয়া হয়নি বলে পরিদর্শনে বেরিয়ে আসে। শহরের ভবন পরিদর্শক উইলিয়াম
মাসকিল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছেন। মাসকিল
তার প্রতিবেদনে বলেছেন, ভবন নির্মাণে বেশ কিছু নিয়মনীতি লংঘনের প্রমাণ
পাওয়া গেছে। এ বিষয়ে ১৭ অক্টোবর বাড়ির মালিককে একটি চিঠি দেয়া হয়েছে। ২১
অক্টোবর পুনরায় পরিদর্শনে গিয়ে অনুমতি না নেয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার
নির্দেশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
বাড়ির মালিক ইচ্ছা করলেই নকশা পরিবর্তন, পরিবর্ধন বা পুনর্বিন্যাস করতে
পারেন না। এ জন্য যথাযথভাবে আবেদন করতে হয়। কর্তৃপক্ষ এ বিষয়ে এলাকাবাসীর
মতামত নিয়ে ইতিবাচক সাড়া পেলে তবেই অনুমতি দিয়ে থাকে। অনুমতি ছাড়া এ ধরনের
কাজ করা হলে বাড়ির মালিককে বড় মাপের জরিমানার সম্মুখীন হতে হয়।
নতুন এফবিআই তদন্তের উৎস ডেইলি মেইল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নতুন করে এফবিআই তদন্তের পেছনে রয়েছে একটি ব্রিটিশ ট্যাবলয়েড ম্যাগাজিন। সেপ্টেম্বরে ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকার এক প্রতিবেদনের সূত্র ধরেই এ তদন্ত কাজ শুরু হয়। ওই প্রতিবেদনে প্রথম হিলারির ঘনিষ্ঠ সহযোগী হুমা আবেদিনের স্বামী সাবেক কংগ্রেসম্যান অ্যান্থনি ওয়াইনারের যৌন কেলেংকারি তুলে ধরা হয়। এতে বলা হয়, অ্যান্থনি ওয়াইনার ১৫ বছরের এক বালিকার সঙ্গে মাসব্যাপী অনলাইন যৌনসম্পর্ক চালিয়েছেন। একটি ভিডিও মেসেজিং অ্যাপসের মাধ্যমে ওই বালিকাকে রগরগে যৌন উত্তেজনাপূর্ণ মেসেজ পাঠিয়েছেন। মেয়েটির দাবি, তাকে স্কুলবালিকার মতো সাজতে বলা হয়েছে এবং ধর্ষণকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। ডেইলি মেইলের ওই প্রতিবেদনের কিছুদিন আগে নিউইয়র্ক পোস্ট অ্যান্থনি ওয়াইনারের একটি যৌন কেলেংকারি ফাঁস করে। এতে দেখা যায়,

৪০ বছরের এক
ডিভোর্সী নারীকে আপত্তিকর যৌন মেসেজ পাঠিয়েছেন ওয়াইনার। এসময় অ্যান্থনির
সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন হুমা আবেদিন। এদিকে ১৫ বছরের বালিকার সঙ্গে
অ্যান্থনির যৌন আচরণ নিয়ে ফলোআপ স্টোরি প্রকাশ করতে থাকে ডেইলি মেইল। ডেইলি
মেইলের প্রতিবেদন এফবিআইয়ের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা তদন্তে নামে। এরই
এক পর্যায়ে হুমা আবেদিন ও স্বামী অ্যান্থনি ওয়েইনারের কাছ থেকে বেশ কিছু
ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করে এফবিআই। তাতেই ধরা পড়ে হিলারি ক্লিনটন
সরকারি নয় এমন ব্যক্তিগত কম্পিউটার সার্ভার ব্যবহার করতেন। ওই ডিভাইসেই
পাওয়া গেছে নতুন কিছু ই-মেইল। এর আগে হিলারির বিরুদ্ধে যেসব ই-মেইল নিয়ে
তদন্ত করেছে নতুনভাবে পাওয়া ই-মেইলগুলো তার অংশ নয়। নির্বাচনের মাত্র ১০
দিন আগে এফবিআই প্রধান জেমস কমির এক ঘোষণায় নতুন বিতর্কে জড়িয়ে পড়েন হিলারি
ক্লিনটন।

No comments:
Post a Comment