Saturday, October 8, 2016

বিশ্ব বসতি দিবস উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা

বিশ্ব বসতি দিবস উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে গত মঙ্গলবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় নগর পরিকল্পনাবিদ, পরিবেশ বিশেষজ্ঞ এবং বিশিষ্ট নাগরিকেরা অংশ নেন।
সভাপতিত্ব করেন রিহ্যাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী এমপি। বক্তব্য দেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শেখ শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. মাকসুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment