চট্টগ্রাম
সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ৩ অক্টোবর ২০১৬ খ্রি.
সোমবার, সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ছালেহ জহুর উচ্চ
বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষ সহ স্কুলের
পরিবেশ ও স্থাপনার হালচিত্র সরেজমিনে প্রত্যক্ষ করেন। পরে তিনি স্থানীয়
কাউন্সিলর, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন। এ
সময় ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান শিক্ষা
কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান,
সমাজসেবক মো.ইলিয়াছ, মো. আইয়ুব, প্রধান শিক্ষক মো. আকতার হোছাইন সহ
শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান শিক্ষক মোহাম্মদ আকতার
হোছাইন শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় বিষয়াদি মেয়র বরাবরে তুলে ধরেন।
মতবিনিময়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শিক্ষার স্বার্থে চট্টগ্রাম
সিটি কর্পোরেশন অবকাঠামো নির্মাণ, আসবাবপত্র, উন্নত পরিবেশ, শিক্ষার
পরিবেশ সহ শিক্ষক কর্মচারীদের ন্যায় সংগত যাবতীয় অধিকার নিশ্চিত করা হচ্ছে।
তবে শিক্ষার গুনগত মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ সুরক্ষা শতভাগ পাশের হার
নিশ্চিত করা সহ শিক্ষার্থীদেরকে নীতি-নৈতিকতায় মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক
হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে কোন ধরনের ছাড় পাওয়ার সুযোগ নেই। তিনি
প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির সকল সদস্যদের আন্তরিকতার সাথে
গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে স্কুলের সুনাম বৃদ্ধি করার আহবান জানান।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment