![]() |
| চট্টগ্রামেই সবচেয়ে বেশি টেস্ট খেলা ইংলিশ ক্রিকেটার হতে যাচ্ছেন অ্যালিস্টার কুক। এএফপি |
নিজের
সদ্যোজাত সন্তানকে দেশেই রেখেই বাংলাদেশে খেলতে আসছেন অ্যালিস্টার কুক।
কুকের সামনে এবার একটা রেকর্ডেরও হাতছানি। চট্টগ্রাম টেস্টে টস করতে নামলেই
ইংলিশ ক্রিকেটারদের মধ্যে একটি চূড়ায় উঠে যাবেন এই ব্যাটসম্যান। প্রথম
ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ ও ১০ হাজার রান পূর্ণ করা কুক এবার
সবচেয়ে বেশি টেস্ট খেলা ইংলিশ ক্রিকেটার হতে চলেছেন। ১৩৩টি ম্যাচ নিয়ে
যৌথভাবে অ্যালেক স্টুয়ার্টের পাশে আছেন তিনি। আর একটা ম্যাচ হলেই
স্টুয়ার্টকেও ফেলবেন পেছনে। টেস্ট সেঞ্চুরির দিক দিয়েও কুকের (২৯ টি)
ধারেকাছে নেই ইংল্যান্ডের আর কেউ।
কেভিন
পিটারসেনের সেঞ্চুরি ২৩ টি। ক্যারিয়ারের শুরুর দিকেই ভারত সফরে মুম্বাই
টেস্টটি খেলতে পারেননি অসুস্থতার কারণে। কিন্তু এরপর গত ১০ বছরে আর কোনো
টেস্ট মিস করেননি কুক। খেলেছেন টানা ১৩১টি ম্যাচ। এই রেকর্ডে তাঁর সামনে
আছেন কেবল অ্যালান বোর্ডার। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক খেলেছিলেন টানা
১৫৩টি টেস্ট। ইংল্যান্ডের বর্তমান ক্রিকেটারদের মধ্যে কেবল জেমস
অ্যান্ডারসন খেলেছেন ১০০ টির বেশি টেস্ট। আরেক ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড
খেলেছেন ৯৮টি টেস্ট। বাংলাদেশ সফরেই শততম টেস্ট খেলা হয়ে যাবে তাঁর।

No comments:
Post a Comment