মো: কাইছার ইকবাল চৌধুরী, লোহাগাড়া প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজিব
ওয়াজেদ জয়ের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেইসবুকে পোস্ট দেওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় লোহাগাড়ায় মোহাম্মদ
শফি(৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের
যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান
মিজান(২৬) বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি করেছেন বলে জানা
গেছে। মোহাম্মাদ শফি(৪০) লোহাগাড়া উপজেলার পদুয়া রশিদ মোহাম্মদ সিকদার
পাড়ার মৃত ইসমাইল হোসেনের পুত্র বলে থানা সূত্রে জানায়। মামলার বাদী ও
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান
মিজানের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, গত ১১/০৫/১৬ইং,
১৯/০৫/১৬ইং, ২১/০৫/১৬ইং ও ২৪/০৫/১৬ইং তারিখে শফি বিদেশে থাকাবস্থতায় তার
নিজ নামীয় ফেইসবুক আইডি Shafi Sikder নামের এই আইডি থেকে মাননীয়
প্রধানমন্ত্রী ও ওনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি বিকৃত করে তার টাইমলাইনে
শেয়ার করে। যা আমি আমার ফেইসবুক আইডিতে দেখতে পাই। পরে আমি যাচাই করতে গিয়ে
তার সৌদি আরবে ব্যবহৃত +৯৬৬০৫০৬৪০২৩৩৯ এই নাম্বার দিয়ে আইডিটি ওপেন করে
বলে জানতে পারি। শইফ্যা তখন বিদেশে অবস্থান করায় তাৎক্ষনিক কোন ব্যবস্থা
গ্রহণ করতে পারিনি। তিনি আরো জানান, মো: শফি ওরফে শইফ্যা গত ২/৩ মাস আগে
দেশে এসে
আত্মগোপনে থাকে। গত ২৫শে অক্টোবর তাকে আমিরাবাদ বাজারে দেখতে পেয়ে পুলিশকে
খবর দিই। অত:পর পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এব্যাপারে জানতে
চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো:
শাহজাহান পি পি এম(বার) প্রতিবেদককে জানান, ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের
দেওয়া তথ্য মতে ২৫শে অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩
এর ৫৭(২) ধারা মোতাবেক থানায় মামলা রুজু করা হয়(মামলা নং ৩৭)। উক্ত মামলায়
বিবাদী মোহাম্মদ শফি(৪০) কে এসআই মো:
সোহরাওয়ার্দী ও এএসআই মো: মশিউর রহমানের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় বলেও
জানান তিনি। ঘটনার সত্যতা স্বীকার করে লোহাগাড়া থানার তদন্ত কর্মকর্তা
সাইফুল ইসলাম বলেন, ২৬ শে অক্টোবর শফি(৪০)কে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে সেখানে ১৬৪ ধারার জবান বন্দীতে সে তার
অপরাধের কথা স্বীকার করে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment