ভারত
নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে আহত মুজাফ্ফর আহমেদ
পণ্ডিত নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংঘর্ষের নিহতের সংখ্যা বেড়ে
দাঁড়াল ৮৩-তে।
পুলিশ জানিয়েছে, গত মাসের দ্বিতীয় সপ্তাহে বুদগাম জেলার নারবাল এলাকার চেক-ই-খাউসায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের সময় পেলেট গানে জখম হয় মুজাফ্ফর আহমেদ পণ্ডিত নামে ওই যুবক। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল সে। তার সারা শরীরে একাধিক সংক্রমণ হয়। শনিবার মৃত্যু হয় মুজাফ্ফরের।
উল্লেখ্য, গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পরই অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। শুরু হয় বিক্ষোভ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনায় কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৩। শ্রীনগর থেকে শনিবার কার্ফু তুলে নেওয়া হলেও জনজীবন এখনও স্বাভাবিক হয়নি।
>>>সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস by নয়া দিগন্ত

No comments:
Post a Comment