![]() |
| প্রস্তুতি ম্যাচেও রান পেলেন না সৌম্য সরকার। প্রথম আলো। |
কোথাও রান পাচ্ছেন না জাতীয় দলের ওপেনার
সৌম্য সরকার। ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ম্যাচ—দীর্ঘদিন ধরেই
ব্যাটে দারুণ খরা তাঁর। যে প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছিল তাঁর আন্তর্জাতিক
ক্যারিয়ার, তার ধারে–কাছেও থাকতে পারছেন না তিনি। আফগানিস্তান সিরিজের
তিনটি ওয়ানডেতেই ব্যর্থ। ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে
নিজেকে ফিরে পাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সৌম্য ব্যর্থ এখানেও।
ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে ইংল্যান্ড ও বিসিবি একাদশের মধ্যকার
প্রস্তুতি ম্যাচটিতে ৭ রানে আউট হয়েছেন সৌম্য। টসে জিতে ব্যাট করতে নেমে
শুরুটা ভালোই করেছে বিসিবি একাদশ। ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ওপেনিং
জুটিতে ৩৫ রান আসে।
৭ রানে ক্রিস ওকসের
বলে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ইমরুল দারুণ
খেলছেন। এই প্রতিবেদন লেখার সময় তিনি অপরাজিত ছিলেন ৪৬ রানে। ৪১ বলে ৬ চার ও
১ ছক্কায় সাজানো ইনিংসে ইংলিশ বোলারদের পরীক্ষাই নিচ্ছেন আফগানিস্তানের
বিপক্ষে একটি ওয়ানডে খেলে একাদশ থেকে বাদ পড়া ইমরুল। ১৫ ওভার শেষে বিসিবি
একাদশের সংগ্রহ ১ উইকেটে ৭৬। ২১ রান করে ইমরুলের সঙ্গী হয়ে আছেন
অনূর্ধ্ব-১৯ দলের নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত পাঁচজন বোলার ব্যবহার
করেছে ইংলিশরা—ক্রিস ওকস, ডেভিড উইলি, মঈন আলী, লিয়াম প্লাংকেট, বেন
স্টোকস। দাঁদের মধ্যে উইলি ও মঈন আলী একটু খরচে। উইলির ৩ ওভার থেকে এসেছে
২৩ রান। মঈন আলীর ৩ ওভারে ১৬। ওকস উইকেট নিলেও ৫ ওভারে তিনি দিয়েছেন ২০
রান।

No comments:
Post a Comment