২২
গজে তারা প্রবল প্রতিপক্ষ হলেও মঙ্গলবার রাতে দু’দল মিলে গিয়েছিল এক
মোহনায়। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক তার বাসভবনে এক
নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলকে। হৃদ্যতা
বাড়ানোর উপলক্ষটা উপভোগই করেছেন কুক, মুশফিকরা।
রোমাঞ্চকর
ক্রিকেট উপহার দেয়ার জন্য দু’দলকে অভিনন্দন জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার
অ্যালিসন ব্লেক বলেন, ‘রোমাঞ্চকর প্রতিটি ম্যাচেই দু’দলের পারফরম্যান্স
ছিল অসাধারণ। আমরা এখানে শুধু তাদের পারফরম্যান্স ও পেশাদারিত্বকে কুর্নিশ
জানাতে সমবেত হইনি, একইসঙ্গে আশা করব খেলার শক্তি, চেতনা ও বন্ধুত্ব
দু’দেশের সম্পর্ক আরও মজবুত করবে।’ একই আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহাবুব আনাম।

No comments:
Post a Comment