লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের
সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ বলছে, দেলোয়ার অস্ত্র, ডাকাতিসহ ১০টি মামলার আসামি। গতকাল রোববার
দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের
একটি সুপারি বাগানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত দেলোয়ারের বাড়ি উত্তর
কেরোয়া গ্রামে। রায়পুর থানা-পুলিশ সূত্রে জানা যায়,
উত্তর
কেরোয়া গ্রামের একটি সুপারি বাগানে ‘ডাকাত সর্দার আজগরের’ নেতৃত্বে একদল
ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে
যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা
গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা পালিয়ে
যায়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেনের
ভাষ্য, দেলোয়ারের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল
থেকে একটি এলজি, তিনটি গুলি ও কয়েকটি দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

No comments:
Post a Comment