সপরিবারে
যুক্তরাষ্ট্রে বসবাসের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র
ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের কোনো পদ
গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছেন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের
সম্মেলনস্থলে দলের গবেষণা সেল ‘সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন
(সিআরআই)’-এর স্টলে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ বিষয়ে মত
ব্যক্ত করেন। সজীব ওয়াজেদ জয় বলেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না।
আমি দলের জন্য, দেশের জন্য কাজ করতে চাই। রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ
সদস্য জয় এবারই প্রথম কাউন্সিলর হিসেবে সম্মেলনে যোগ দেন। এর আগে শনিবার
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জয়কে দলের দায়িত্ব
নেয়ার জন্য আহ্বান জানান। পরে তৃণমূল নেতারাও জয়কে দলীয় পদে আনার দাবি
তোলেন। একইভাবে গতকালও কাউন্সিলররা তাদের বক্তব্যে জয়কে দলীয় পদে রাখার
দাবি জানান।
>>>মানবজমিন

No comments:
Post a Comment