![]() |
| আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলার পর আহত শিশুকে নিয়ে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছেন এক ব্যক্তি। রয়টার্স |
প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে
সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মস্কোর
বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে ওয়াশিংটন। তারা বলছে,
দুর্ভাগ্যজনক যে সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে রাশিয়া যে অঙ্গীকার
করেছিল, তা পালনে ব্যর্থ হয়েছে। সিরিয়ার শাসককে যেসব শর্ত মানাবে বলে
রাশিয়া রাজি হয়েছিল, এ ব্যাপারে হয় তারা অনিচ্ছুক, নয় তো অসমর্থ।
ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়া ও সিরিয়ার সরকার সিরীয় বেসামরিক লোকজনের ওপর হামলা জোরদার করেছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, সিরিয়ার আলোচিত আলেপ্পো শহরে রাশিয়া যদি বোমা হামলা বন্ধ না করে, তাহলে মস্কোর সঙ্গে আলোচনা সাময়িকভাবে স্থগিত করা হবে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেন, রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া তাদের অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনের সিদ্ধান্তকে দুঃখজনক বলেছে রাশিয়া। তাদের ভাষ্য, চুক্তির মূল শর্ত পূরণ করেনি ওয়াশিংটন। এখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। গতকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম নিষ্ক্রিয়করণ চুক্তি স্থগিত করেন। এতে স্নায়ুযুদ্ধ যুগের দুই বৈরী দেশের সম্পর্কে অবনতির আভাস মেলে।

No comments:
Post a Comment