![]() |
| দ্বিতীয় বিতর্কে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি |
দ্বিতীয় মুখোমুখি বিতর্কে প্রত্যাশার চেয়ে
ভালো করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এবারও তিনি
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের কাছে পরাজিত হয়েছেন।
সিএনএন/ওআরসির জরিপে এমনটাই বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এই
দুই প্রার্থী স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশে সোমবার সকাল) দ্বিতীয়
মুখোমুখি বিতর্কে অংশ নেন। সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এই
বিতর্ক অনুষ্ঠিত হয়। সিএনএনসহ অধিকাংশ মার্কিন টিভি নেটওয়ার্ক ও ইন্টারনেটে
৯০ মিনিটের এই বিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়। দ্বিতীয় বিতর্ক ছিল
ট্রাম্পের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই। কিন্তু সেই বিতর্কেও তিনি হিলারির
কাছে হেরে গেছেন। বিতর্কের পর সিএনএন/ওআরসির প্রকাশ করা এক জরিপে বলা হয়,
হিলারি সুস্পষ্টভাবে জয়ী হয়েছেন। জরিপ অনুযায়ী, ৫৭ শতাংশ মনে করেন, হিলারি
জয়ী হয়েছেন।
৩৪ শতাংশ মনে করেন,
ট্রাম্প জয়ী হয়েছেন। সিএনএন/ওআরসির জরিপ অনুযায়ী, প্রথম বিতর্কেও হিলারি
জয়ী হয়েছিলেন। তখন তাঁর জয়ের পক্ষে ৬২ শতাংশ মত পড়েছিল। সিএনএন বলছে, প্রথম
বিতর্কের তুলনায় দ্বিতীয় বিতর্কে হিলারি ভালো নৈপূণ্য দেখাতে পারেননি।
অন্যদিকে দ্বিতীয় বিতর্কে যেমনটা আশা করা হচ্ছিল, তার চেয়ে ভালো করেছেন
ট্রাম্প। অশ্লীল ও আপত্তিকর একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকে গত তিন দিন
ট্রাম্প নিজের দলের নেতাদের কাছেই তীব্রভাবে সমালোচিত হয়েছেন। একের পর এক
শীর্ষ নেতারা ট্রাম্পের প্রতি নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন।
অনেকেই ট্রাম্পকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোরও অনুরোধ করেছেন। ট্রাম্প নিজে
অবশ্য সরে দাঁড়ানোর সব দাবি এক কথায় নাকচ করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে
দ্বিতীয় বিতর্ককে ট্রাম্পের জন্য শেষ সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন
ভাষ্যকারেরা।

No comments:
Post a Comment