![]() |
| বুবলী ও শাকিব খান |
বদলে গেল গল্প, বদলে গেল নায়িকা। মা ছবিতে
শাকিব খানের নতুন নায়িকা হচ্ছেন বুবলী। অপু বিশ্বাসের স্থলে নেওয়া হলো
তাঁকে। সম্প্রতি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। গত ঈদুল আজহায়
মুক্তি পাওয়া বসগিরি ও শুটার ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নায়িকা
বুবলীর। শাকিব খানের নায়িকা হিসেবে অভিষেক হওয়ায় আলোচনায় আসেন এই নবাগত
নায়িকা। সেই রেশ কাটতে না-কাটতেই নতুন আরও একটি ছবিতে শাকিবের সঙ্গে জুটি
বাঁধতে যাচ্ছেন বুবলী। নতুন ছবি নিয়ে বুবলী বলেন, ‘গেল সপ্তাহে মা ছবির
চুক্তি সই করেছি। মা ডাকটি সব সন্তানের কাছেই মধুর। এই ছবির গল্প মাকে
ঘিরেই। এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ায় খুব ভালো লাগছে।’ চলতি বছরের
শুরুতে মা ছবির শুটিং শুরু হয়েছিল। সে সময় চার-পাঁচ দিন শুটিংয়ে যোগ
দিয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস।
এরপর গত
মার্চ মাসের পর থেকে নিজেকে আড়ালে রেখেছেন অপু। তাঁর অনুপস্থিতির কারণেই
অপুকে বদলে নায়িকা হিসেবে নেওয়া হলো বুবলীকে। এতে ছবির গল্পেও আনতে হয়েছে
কিছুটা পরিবর্তন। মা ছবির পরিচালক কালাম কায়সার বলেন, ‘আর কত দিন অপু
বিশ্বাসের জন্য অপেক্ষা করব? বসে বসে অনেক লোকসান গুনতে হয়েছে। বিকল্প
ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় নেই।’ তিনি বলেন, ধারাবাহিকতা ঠিক রেখেই গল্পে
কিছুটা পরিবর্তন এনেছেন ছটকু আহমেদ। আগামী সপ্তাহ থেকে নতুন করে ছবিটির
শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিতে অপুর পরিবর্তে বুবলীকে নেওয়া প্রসঙ্গে
শাকিব খান বলেন, ‘অপু কবে ফিরবেন তার কোনো ঠিক নেই। প্রযোজকেরও তো ক্ষতি
হচ্ছে। এখানে বুবলীও ভালো করবেন। ঈদে মুক্তি পাওয়া তাঁর দুটি ছবিই
ব্যবসাসফল হয়েছে।’ মা ছবিতে আরও অভিনয় করছেন আনোয়ারা, আফরোজা বানু, মিজু
আহমেদ, ডিজে সোহেল প্রমুখ।

No comments:
Post a Comment