ইতালিতে
৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটির
মধ্যাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা
প্রাণহানীর খবর পাওয়া যায় নি। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে,
পেরুজিয়া থেকে পূর্ব-দক্ষিণ পর্ব দিকে ৬৮ কিলোমিটার দূরে ১০৮ কিলোমিটার
গভীরে ছিল এ ভূমিকম্পের উৎস। বুধবার এই শহরের পূর্বদিকে আঘাত করে ৬ দশমিক ৪
মাত্রার ভূমিকম্প। দু’মাস আগে এই ইতালিতেই ভূমিকম্পে নিহত হন কমপক্ষে ৩০০
মানুষ। মাটির সঙ্গে মিশে যায় বেশ কিছু ছোট শহর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা
রয়টার্স।
>>>মানবজমিন

No comments:
Post a Comment