![]() |
| অ্যাডেল |
ব্রিটিশ
সংগীত তারকা অ্যাডেল গত বছর হ্যালো অ্যালবাম দিয়ে দারুণ ব্যবসা করেছেন।
যুক্তরাজ্যের ইতিহাসে এর আগে দ্রুত এত পরিমাণে কোনো অ্যালবাম বিক্রি হয়নি।
শুধু যে অ্যালবাম দিয়েই আকাশচুম্বী আয় করেছেন অ্যাডেল তা নয়। অ্যাডেলের
কোম্পানি মেলটেড স্টোন লিমিটেড গত বছর আয় করেছে ৩ কোটি পাউন্ড। সেই হিসাবে
অ্যাডেলের এক দিনের আয় ৮৪ হাজার পাউন্ড। দ্য সান পত্রিকায় প্রকাশিত একটি
প্রতিবেদন অনুযায়ী,
মেলটেড স্টোন
কোম্পানির বার্ষিক আয় ৩ কোটি ৭ লাখ পাউন্ড। গত বছর এই প্রতিষ্ঠানের নিট লাভ
হয় ১ কোটি ৫৯ লাখ পাউন্ড। এই কোম্পানির পরিচালক অ্যাডেলের জন্য ফান্ডে
রাখা আছে ১ কোটি ৩৭ লাখ পাউন্ড। গ্র্যামি ও অস্কারজয়ী এই তারকার আরেক
কোম্পানি মেলটেড স্টোন পাবলিশিং লিমিটেডের গত বছরের আয় ৫ কোটি ২ লাখ
পাউন্ড। আর গত ৫ বছরে তাঁদের বার্ষিক আয়ের যোগফল ১০ কোটি ৩ লাখ পাউন্ড।
অ্যাডেল বছরে প্রায় ৪০ লাখ পাউন্ড আয়কর দেন বলে মিরর পত্রিকায় প্রকাশিত
হয়েছে। মিরর।

No comments:
Post a Comment