Sunday, October 9, 2016

চট্টগ্রামে ফজলুলের পরিবারে আহাজারি

চট্টগ্রামের রাউজানের বাসিন্দা ফজলুল হককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারে চলছে শোকের মাতম। রাঙ্গামাটি জেলার কাউখালিতে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন তিনি। গতকাল রোববার ফজলুল হকের (৭০) লাশ ময়না তদন্ত শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ফফলুল হকের মরদেহ বহনকারী গাড়ী এলাকায় পৌঁছলে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় দাওয়াতখোলা নতুন জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা অনুষ্টিত হয়। পারিবারিক সূত্র জানায়, গত ৯ অক্টোবর দুপুর ২টায় কাউখালিস্থ খামার বাড়ি থেকে বের হয়ে বাজার করে ঘরে ফেরার সময় রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ফকির তকিয়া এলাকার আফিয়া বাপের বাড়ির মৃত আমীরুল হকের পুত্র ফজলুল হককে কুপিয়ে মারাতœক জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী আলমাস খাতুন জানান, রাউজানের পর্শ্ববর্তী রাঙামাটি জেলার কাউখালি উপজেলায় তাদের খামার বাড়ি রয়েছে, সেখানে খামার বাড়ি দেখাশোনা করেন তিনি। ঘটনার দিন দুপুরে খামার বাড়ি থেকে বের হয়ে বাজার করে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। তবে কে বা কারা হত্যা করেছে তা জানা নেই তার। কারো সাথে ফজলুল হকের পূর্ব শত্রুতা ছিল কিনা জানা নেই পরিবারের। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে কাউখালি থানা পুলিশ। রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, নিহত ফজলুল হক রাউজানের বাসিন্দা হলেও ঘটনাস্থল কাউখালি হওয়ায় কাউখালি থানা পুলিশ বিষয়টি দেখছে। নিহত ফজলুল হক ২ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।
>>>মানবজমিন

No comments:

Post a Comment