![]() |
| আনোয়ারায় শঙ্খ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রী উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন |
চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদে নৌকাডুবির
ঘটনায় দুই ছাত্রী নিখোঁজ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে আনোয়ারার
চর জুঁইদণ্ডীতে ঘাটে এ ঘটনা ঘটে। দুই ছাত্রীকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার
সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ চালাচ্ছেন। নিখোঁজ দুই ছাত্রী হলো
বাঁশখালীর খানখানাবাদের রায়ছটা গ্রামের যাতানূরাইন মাদ্রাসার হানুফা আখতার ও
জান্নাতুল মাওয়া। ওই দুই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে,
সকালে
আনোয়ারা থেকে ঘাট পার হয়ে বাঁশখালীর মাদ্রাসায় যাওয়ার পথে নৌকাডুবিতে দুই
ছাত্রী নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে আনোয়ারা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, নৌকাটি আনোয়ারা থেকে
বাঁশখালী ঘাটে পৌঁছানোর একটু আগেই ডুবে যায়। ওই নৌকায় ২০ থেকে ২২ জন
যাত্রী ছিল। তবে নিখোঁজ হয় দুই ছাত্রী। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) গৌতম বাড়ৈ বলেন, দুই ছাত্রীর সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের
ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

No comments:
Post a Comment