Wednesday, October 26, 2016

ভালোবাসার আয়করে নওশীন

ব্যস্ততার শেষ নেই অভিনেত্রী নওশীনের। সংসারের পাশাপাশি চাকরি। সব মিলিয়ে চমৎকার এক ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে তার যাপিত জীবন। জীবনের এই ব্যস্ততাকে বেশ উপভোগ করেন বলেই জানিয়েছেন এ তারকা। তাই শত ব্যস্ত থাকলেও নিয়ম করে সময় দিচ্ছেন অভিনয়ে। সম্প্রতি নতুন একটি টেলিছবিতে অভিনয় করলেন এ তারকা। মকবুল হোসেন পাইকের পরিচালনায় নাটকটির নাম ‘ভালোবাসার আয়কর’। গল্পের শুরু সংসার জীবনে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মোবারক হোসেন কিছুটা নির্বিকার প্রকৃতির মানুষ। মাতৃভূমির প্রতি রয়েছে তার ভালোবাসা। দেশ নিয়ে তার গর্বের শেষ নেই। চাকরি করেন আয়কর বিভাগে। মোবারক তার প্রিয় আয়কর বিভাগকে ভীষণ ভালোবাসেন।
আয়কর বিভাগকে তার কাছে একটি বৃহৎ একান্নবর্তী পরিবারের মতো মনে হয়। প্রতিটি কর্মকর্তা-কর্মচারী, করদাতা, এ সংশ্লিষ্ট আইনজীবী সবাইকেই আপন লাগে তার কাছে। চাকরি থেকে অবসরের পর তার প্রিয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিয়ে একটি সিনেমা বানানোর চেষ্টা করতে থাকেন। এই সিনেমা বানাতে গিয়ে শুরু হয় নানা জটিলতা। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, দীপা খন্দকার, নওশীন, মাজনুন মিজান, হাসান ফেরদৌস জুয়েল, দিলু খান, লিটন অধিকারীসহ একদল মঞ্চকর্মী। টেলিছবিটি শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment