আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দিনাজপুরের পার্বতীপুরের ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনাসহ অন্য শিশু ধর্ষনের মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে হবে। বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম-জেলা ও দায়রা জজদের জন্য আয়োজিত ‘রিফ্রেশার কোর্স’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘এ ধরনের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে এবং তার বিচারিক কাজ দ্রুত সময়ে হবে। আমি আশা করবো ধর্ষণে অভিযুক্তদের সব্বোর্চ শাস্তি হবে।,' মন্তব্য করেন আইনমন্ত্রী। দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার পাঁচ বছরের ধর্ষিতা শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগ শিশুর বাবা ঘটনার দুই দিনের মাথায় দুইজনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন স্থানীয় সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন (৪৮)।

No comments:
Post a Comment